দারুণ স্বাদের ইলিশ খিচুড়ি
Published on 28/09/2026

প্রয়োজনীয় উপকরণ
ইলিশ মাছ: ৪ টুকরো
পোলাওয়ের চাল: ৩ কাপ
মুগ ডাল: ১ কাপ
মসুর ডাল: ১ কাপ
সর্ষের তেল: আধা কাপ + ভাজার জন্য প্রয়োজনমতো
পেঁয়াজ কুচি: ২ কাপ
পেঁয়াজ বাটা: ২ টেবিল চামচ
আদা ও রসুন বাটা: ৩ টেবিল চামচ (মিশানো)
হলুদ গুঁড়ো: ১ চা-চামচ
মরিচ গুঁড়ো: ১ চা-চামচ
জিরা ও ধনে গুঁড়ো: আধা চা-চামচ করে
আদাবাটা ও রসুনবাটা: আলাদা আধা চামচ করে মাছের জন্য
আস্ত গরম মসলা: এলাচ ৪-৫টি, লবঙ্গ ৪টি, দারুচিনি ২টি
কাঁচা মরিচ: ৮-১০টি
গরম পানি: ৭ কাপ (পরিমাণমতো)
লবণ: স্বাদমতো
রান্নার প্রণালি
১. প্রস্তুতি: চাল ও ডাল ভালো করে ধুয়ে ২০-৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে নিন।
২. মাছ মাখানো: ইলিশ মাছের টুকরোগুলোতে সামান্য হলুদ, লবণ, আদা ও রসুন বাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
৩. ফোড়ন ও মশলা: প্যানে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালী করে ভেজে নিন। এরপর আস্ত গরম মসলা ও সব বাটা-গুঁড়ো মশলা দিয়ে অল্প পানি দিয়ে কষিয়ে নিন।
৪. চাল-ডাল ভাজা: কষানো মশলায় চাল ও ডাল দিয়ে ভালো করে নেড়ে ভাজুন।
৫. পানি ও রান্না: গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে চাল-ডাল কিছুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।
৬. ইলিশ মাছ দেওয়া: চাল-ডাল অর্ধেক সেদ্ধ হলে ওপরে ইলিশ মাছের টুকরোগুলো ও কাঁচা মরিচ ছড়িয়ে দিন। মৃদু আঁচে দমে রাখুন ৫-১০ মিনিট। মাছ ও খিচুড়ি পুরোপুরি সেদ্ধ হয়ে ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন।