
Sea Foods
তাজা সামুদ্রিক অক্টোপাস, ছোট ও বড় দুই সাইজে। প্রোটিনসমৃদ্ধ ও কম চর্বি, ভুনা, গ্রিল ও স্টার-ফ্রাইয়ের জন্য।
প্যাকের বিবরণ
প্রতি কেজিতে ২–৩ টি · ৳১২৫০/কেজি
কত কেজি লাগবে?
মোট: ৳৬২৫
অক্টোপাস বঙ্গোপসাগরের একটি সামুদ্রিক খাবার, যা এখন দেশের রেস্টুরেন্ট ও ঘরোয়া রান্নায় জনপ্রিয় হয়ে উঠছে। এর মাংস প্রোটিনসমৃদ্ধ ও চর্বি কম।
ছোট অক্টোপাস আস্ত ভুনা বা স্টার-ফ্রাইয়ের জন্য ভালো, আর বড় অক্টোপাস টুকরো করে কারি বা গ্রিলের জন্য।
অক্টোপাস খুব দ্রুত (২–৩ মিনিট) অথবা অনেকক্ষণ ধীরে (৪০–৬০ মিনিট) রান্না করলে নরম হয়, মাঝামাঝি সময়ে রাবারের মতো শক্ত হয়ে যায়। বড় অক্টোপাস আগে সেদ্ধ করে নিয়ে তারপর ভুনা বা গ্রিল করুন।
ডেলিভারির পর যত দ্রুত সম্ভব রান্না করুন অথবা পরিষ্কার করে এয়ারটাইট বাক্স বা জিপ ব্যাগে ডিপ ফ্রিজে রাখুন। রান্নার আগে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ধীরে ধীরে গলিয়ে নিন।
পছন্দের সাইজ ও পরিমাণ বেছে নিয়ে অর্ডার করুন। কাটা বা পরিষ্কারের বিশেষ নির্দেশনা থাকলে অর্ডারের সময় লিখে দিন। অর্ডার নিশ্চিত করতে আমাদের টিম ফোন করে ডেলিভারির সময় জানিয়ে দেবে। ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে, আর ডেলিভারির সময় মাছ দেখে নিতে পারবেন।