
Shrimp
চট্টগ্রাম থেকে সংগ্রহ করা তাজা সামুদ্রিক চাকা চিংড়ি। নরম মাংস, হালকা মিষ্টি স্বাদ, ভুনা, মালাইকারি, ফ্রাই ও ফ্রাইড রাইসের জন্য।
প্যাকের বিবরণ
প্রতি কেজিতে ৫০–৬০ টি · ৳১৩০০/কেজি
কত কেজি লাগবে?
মোট: ৳১৩০০
চাকা চিংড়ি (সাদা চিংড়ি) বঙ্গোপসাগরের অন্যতম জনপ্রিয় সামুদ্রিক চিংড়ি। আমাদের চাকা চিংড়ি চট্টগ্রাম থেকে সংগ্রহ করা। মাংস নরম ও হালকা মিষ্টি স্বাদের।
চিংড়ি ভুনা, লাউ বা কচু দিয়ে চিংড়ি, চিংড়ির মালাইকারি, পেঁয়াজ দিয়ে চিংড়ি ভাজা, ফ্রাইড রাইস কিংবা নুডলস, প্রতিদিনের রান্না থেকে অতিথি আপ্যায়ন সবখানেই চলে। মাথা ছাড়া চিংড়ি চাইলে আমাদের চাকা হেডলেস দেখুন।
ডেলিভারির পর যত দ্রুত সম্ভব রান্না করুন অথবা পরিষ্কার করে এয়ারটাইট বাক্স বা জিপ ব্যাগে ডিপ ফ্রিজে রাখুন। রান্নার আগে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ধীরে ধীরে গলিয়ে নিন।
পছন্দের সাইজ ও পরিমাণ বেছে নিয়ে অর্ডার করুন। কাটা বা পরিষ্কারের বিশেষ নির্দেশনা থাকলে অর্ডারের সময় লিখে দিন। অর্ডার নিশ্চিত করতে আমাদের টিম ফোন করে ডেলিভারির সময় জানিয়ে দেবে। ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে, আর ডেলিভারির সময় মাছ দেখে নিতে পারবেন।