
Crab
খুলনা-সুন্দরবনের মাড কাঁকড়া, ভরাট মাংস ও মিষ্টি স্বাদ। ঢাকা সিটিতে জীবিত অবস্থায় হোম ডেলিভারি।
সাইজ বেছে নিন
কত কেজি লাগবে?
মোট: ৳৬০০
সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলের মাড কাঁকড়া (শিলা কাঁকড়া) তার ভরাট মাংস ও মিষ্টি স্বাদের জন্য পরিচিত। আমরা খুলনা-সুন্দরবন অঞ্চল থেকে কাঁকড়া সংগ্রহ করি।
বড় কাঁকড়ায় মাংস বেশি, কাঁকড়া ভুনা ও মসলা কারির জন্য ভালো। মাঝারি কাঁকড়া সাশ্রয়ী, ঝোল ও স্যুপের জন্য উপযোগী।
ঢাকা সিটিতে কাঁকড়া জীবিত অবস্থায় হোম ডেলিভারি দেওয়া হয়। ঢাকার বাইরে কাঁকড়া ফ্রিজ করে বরফ দিয়ে প্যাক করে পাঠানো হয়, যাতে পথে মান ঠিক থাকে।
ঝাল কাঁকড়া ভুনা, নারকেল দিয়ে কাঁকড়া, কাঁকড়ার স্যুপ বা চিলি ক্র্যাব। জীবিত কাঁকড়া রান্নার ঠিক আগে পরিষ্কার করুন, ভালোভাবে ঘষে খোলস ধুয়ে নিন।
ডেলিভারির পর যত দ্রুত সম্ভব রান্না করুন অথবা পরিষ্কার করে এয়ারটাইট বাক্স বা জিপ ব্যাগে ডিপ ফ্রিজে রাখুন। রান্নার আগে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে ধীরে ধীরে গলিয়ে নিন।
পছন্দের সাইজ ও পরিমাণ বেছে নিয়ে অর্ডার করুন। কাটা বা পরিষ্কারের বিশেষ নির্দেশনা থাকলে অর্ডারের সময় লিখে দিন। অর্ডার নিশ্চিত করতে আমাদের টিম ফোন করে ডেলিভারির সময় জানিয়ে দেবে। ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে, আর ডেলিভারির সময় মাছ দেখে নিতে পারবেন।